শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে করোনা ভাইরাস আক্রান্ত নারী চিকিৎসক হাসপাতালের আইসোলেশনে

জগন্নাথপুরে করোনা ভাইরাস আক্রান্ত নারী চিকিৎসক হাসপাতালের আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত করোনা আক্রান্ত নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলশন সেন্টারে রাখা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে তাকে আইসোলশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এদিকে নতুন করে কমপ্লেক্স এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপূর্বে গত এপ্রিল মাসে নমুনা সংগ্রহককারী একজন স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন।

হাসপাতাল সুত্র জানায়, গত ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত জগন্নাথপুরে আট জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তারমধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অপর দুইজন রোগীর মধ্যে একজন সিলেট শহীদ সামসুউদ্দিন হাসপাতালে এবং অপরজন জগন্নাথপুর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আছেন।

শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর জানান, গত ২৭ মে ওই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।শুক্রবার রাতে নতুন যোগ দেওয়া  ওই নারী  চিকিৎসকের পজেটিভ রিপোর্ট আসে। তাকে জগন্নাথপুর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। দায়িত্ব পালককালে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত ২০৪ জনের করোনায় সন্দেহে নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com