বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে জিপিএ ফাইভ ৩৪   

জগন্নাথপুরে জিপিএ ফাইভ ৩৪   

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এসএসসি পরীক্ষায় ২৫টি জিপিএ ৫ এসেছে। এছাড়া মাদ্রাসা পর্য়ায়ে জিপিএ ৫ এসেছে ৯টি। স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় ২জিপিএ ২৫টি এ  সহ ৬৯ জন পরিক্ষার্থীর সবাই পাশ করেছেন। উপজেলা সদরের এ বিদ্যালয়ের প্রধান  শিক্ষক ছায়াদ আলী জানান,স্কুলের সকল পরিক্ষার্থি পাশ করায় আমরা সন্তুষ্ট ।   রোববার (৩১ মে) সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় প্রকাশিত এসএসসি ও দাখিল
পরীক্ষায় ফলাফলে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথপুরের ইউএনও এবং উপজেলা মাধ্যমিক কার্যালয় সুত্র জানায়, এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। যা গত তিন বছরের তুলনায় বেশি।

অপর দিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬শত ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হয়েছে ৫শত দুইজন। পাশের হার ৮০,৪৫। জিপিএ ৫ পেয়েছে ৯জন শিক্ষার্থী।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ভালো হয়েছে। গত দুই, তিন বছরের চেয়ে এবছর জিপিএ ৫ বেশি পাওয়া গেছে। ফলাফলে আমরা খুশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com