সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৭৯, বেড়েছে জিপিএ-৫

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫।

বোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাস করেছে, যা গত বছরের থেকে ৭ দশমিক ৯৬ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩ জন, যা গতবারের তুলনায় এক হাজার ৫০৬টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ২ হাজার ৭৫৭ জন।
সিলেট বোর্ডে এবার এক লাখ ১৬ হাজার ১০৪ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯১ হাজার ৪৮০ জন।
পরীক্ষার পাসের হারে এবারও মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা।
ছেলেদের পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডে ৯১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ৪৩টি প্রতিষ্ঠান। কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠান নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com