মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে এসএসসির ফলে এবার উপজেলায় সেরা স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়

জগন্নাথপুরে এসএসসির ফলে এবার উপজেলায় সেরা স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্হান অর্জন করেছে উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষক সংকটের মধ্যে দিয়ে বিদ্যালয়টি দুটি জিপিএ -৫ সহ শতভাগ সাফল্য অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।

জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। তন্মধ্যে দুই জন শিক্ষার্থী জিপিএ -৫ পায়। এর আগে ২০১৭ সালে বিদ্যালয়টি ভালো ফলাফল করে।

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী জানান, দুটি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করায় আমরা আনন্দিত। তিনি বলেন শিক্ষক সংকটের মধ্যে দিয়েও আমরা আন্তরিকতার সহিত পাঠদান চালিয়ে যাওয়ায় কাঙ্খিত ফলাফল এসেছে।
তিনি এ ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী বলেন, দীর্ঘদিন ধরে সরকারি এ বিদ্যালয়টি শিক্ষক সংকটে রয়েছে। আমরা বেসরকারি উদ্যাগে খন্ডকালীন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানে সহযোগিতা করে যাচ্ছি। এবার এসএসসিতে দুটি জিপিএ -৫ সহ শতভাগ ফলাফল পাওয়ায় আমরা খুশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com