মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

কাউন্সিলর আজাদের করোনা জয়

কাউন্সিলর আজাদের করোনা জয়

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ  করোনা জয় করে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।

বুধবার দুপুর ৩ টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যান তিনি।
এসময় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, আমার ধারণা দেশেরব করোনা হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এই হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন। আমি চিকিৎসাধীন থাকাকালীন প্রতিনিয়ত আমার খোজখবর রেখেছেন। তাদের এই সেবায়ই আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর যেসব রাজনৈতিক সহযোদ্ধা, শুভানুধ্যায়ী আমার খোজ নিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমার প্রধান কাজ হল আগের চেয়ে আরো বেশী মানুষের পাশে দাঁড়ানো।

হাসপাতাল সূত্র জানায়, ধীরে ধীরে আজাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে গড়ায়। তিনি অনেকটাই সুস্থ। জ্বর, সর্দি, কাশি এগুলোও নেই তার।

হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ২৮ মে ফের তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে৷ সর্বশেষ গতকাল মঙ্গলবার তৃতীয়বারের মতো তার নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায়ও তার নেগেটিভ আসে। তাই আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জানা গেছে, কাউন্সিলর আজাদ করোনাক্রান্ত বলে গত ২৪ মে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। তবে গত ২৮ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজাদকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিনে রেখে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, সিসিকের টানা চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। মহানগর আওয়ামী লীগের আগের কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক তিনি। করোনাকালে ব্যাপক ত্রাণ তৎপরতার মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন আজাদ। তার স্ত্রী যুক্তরাজ্যের ওয়েস্টহ্যাম্পস্টেড’র কেমডেন কাউন্সিলর নাজমা রহমান।

স্ত্রীকে সাথে নিয়ে করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করছেন আজাদ। গভীর রাতে খাদ্যসহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। তাদের মানবিত তৎপরতায় অসংখ্য খেটেখাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে।

করোনায় আক্রান্ত হওয়ার একদিন আগেও নিজের এলাকায় গরু জবাই করে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

সুত্রঃ সিলেটভিউ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com