শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে মুহাম্মদপুর গ্রামে অস্ত্রধারীরা বেপরোয়া, বাদীকে প্রান নাশের হুমকী!

জগন্নাথপুরে মুহাম্মদপুর গ্রামে অস্ত্রধারীরা বেপরোয়া, বাদীকে প্রান নাশের হুমকী!

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে উঠেছে। একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে গ্রামে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, গত বুধবার রাতে একটি সন্ত্রাসীচক্র গ্রামের সাহেল আহমদের বাড়ির সামনে ফাঁকা গুলি ছোঁড়ে আতংকের সৃষ্টি করে।

এঘটনায় সাহেল আহমদ বাদী হয়ে পরদিন গ্রামের আজিজুল ইসলাম,তাজুল ইসলাম,শফিকমিয়া, নজরুল মিয়া গংদের আসামী করে জগন্নাথপুর থানায় একটি এজাহার দায়ের করেন। মামলার বাদী সাহেল আহমদ জানান, সন্ত্রাসী দের সাথে আমাদের পূর্ব বিরুধ রয়েছে এবং মামলা মোকদ্দমা চলছে।  তারা আমাকে ভয়ভীতি দেখাতে আমার বাড়ির সামনে বুধবার আনুমানিক রাত ১০টার দিকে ফাঁকা গুলি ছোঁড়ে আতংকের সৃষ্টি করে। মামলা তুলে নিতে তারা আমাকে প্রাননাশের হুমকী দিচ্ছে। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে আইননানূগ ব্যবস্হা নিতে থানায় এজাহার দায়ের করেছি।  মামলার প্রেক্ষিতে শনিবার থানার তদন্তকারী অফিসার এস আই আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান বলে এ প্রতিবেদক এর সাথে আলাপ হলে জানান।  তিনি জানান, গ্রামের অনেকেই গুলির আওয়াজ শুনেছেন বলে আমার সামনে সাক্ষ্য দিয়েছেন।

এ ব্যাপারে ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com