মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনের পিতা আব্দুল হামিদের ইন্তেকাল

জগন্নাথপুর পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিনের পিতা আব্দুল হামিদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টারঃ  জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্নার পিতা জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃআব্দুল হামিদ(৬৫) রোববার বিকেল পৌনে ছয়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে তিন মেয়ে নাতী নাতনী সহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১ টায় পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযা  অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, সহ সভাপতি এডভোকেট শফিকুল আলম, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, ‌উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাংবাদিক  আব্দুল হাই, সদস্য আলী আহমদ,  গোবিন্দ দে, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক, প্যানেল মেয়র সুহেল মিয়া, কাউন্সিলর দ্বিপক গোপ, আবাব মিয়া, দেলোয়ার হোসেন, তাজিবুর রহমান, খলিলুর রহমান, মামুন মিয়া, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, নার্গিস ইয়াছমিন, আয়ারুন নেছা, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, পৌর কর্মকর্তা এলাইছ মিয়া, আব্দুস সালাম, বিমল বনিক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ, জুবেদ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম সাধারণ সম্পাদক শাহ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কবির মিয়া, জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের পরিচালক অরুপ সরকার, রুমানুল হক রুমেন, মান্না বণিক, রাজন দাশ, আকলাকুর রহমান, প্রদীপ দে, বাসুদেব মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুকুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক নির্মল দে, বাসুদেব বাড়ি আবাসিক এলাকার বাসিন্দা সমাজকর্মী দ্বিপক কুমার দেব, শশী কান্ত গোপ, কাজল বনিক, দেবাশীষ তালুকদার, রবি দে, বিশ্ববৈদ্য প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মরহুমের অপর দুই ছেলে সুহানুর রহমান সুহেল জগন্নাথপুর ক্যাবল সার্ভিসের এমডি ও ছোট ছেলে রুহেল মিয়া একজন সমাজকর্মী হিসেবে সুপরিচিত। আগামীকাল সোমবার সকাল ১১টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com