সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

জগন্নাথপুরে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আহাদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আহাদ মিয়া সিলেটের বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে। বালাগঞ্জের বোয়ালজুর বাজারে তার মুদির দোকান রয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে মুঠোফোন উদ্ধার ও আলামত জব্দ করেছে।

বুধবার জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মুঠোফোনে জগন্নাথপুর উপজেলার এক শিক্ষিকার সাথে বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আহাদ মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে । দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের সম্পর্কের সুবাদে শিক্ষিকা কে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। শিক্ষিকা মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে আহাদ মিয়া নানা টালবাহানা শুরু করে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে আহাদ মিয়া শিক্ষিকার নামে বেনামে ফেইক আইডি খুলে অশ্লীল ভিডিও মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ৮ জুন জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফিক আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মঙ্গলবার  আহাদ মিয়া কে বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছে।

জগন্নাথপুর থানার তদন্ত কারী কর্মকর্তা সাবইন্সপেক্টর অনুজ কুমার দাশ জানান, মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে তার সাথে প্রতারণা করেছে ওই লম্পট।  আমরা যুবকের  কাছ থেকে মুঠোফোন উদ্ধার করে আলমত জব্দ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com