মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

মা-বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামরান

মা-বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন কামরান

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) বেলা সোয়া ২টার দিকে নগরের মানিকপীর টিলা গোরস্তানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে সেখানে দাফন করা হয়। কামরানের শেষ ইচ্ছা অনুযায়ী মা-বাবার কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  রোববার মারা যান বদর উদ্দিন আহমদ কামরান। রোববার দিবাগত রাত তিনটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সোমবার বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে নেয়া হয়। সেখানে তার জানাজা শেষে বিকালে দাফন সম্পন্ন করা হয়।
বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (১৫ জুন) পৃথক শোক বার্তায় মরহুম বদর উদ্দিন আহমেদ কামরানের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার।
উল্লেখ্য, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সাবেক এ মেয়রের ফলাফল পজিটিভ আসে। এদিন থেকে বাসায় চিকিৎসা দেয়া হলেও পর দিন ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৭ জুন সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় কামরানকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com