শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

ডেল্টা গর্ভনেন্স কাউন্সিলের চেয়ারম্যান প্রধান মন্ত্রী শেখ হাসিনা, ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

ডেল্টা গর্ভনেন্স কাউন্সিলের চেয়ারম্যান প্রধান মন্ত্রী শেখ হাসিনা, ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য ডেল্টা গর্ভন্যান্স কাউন্সিল গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উক্ত কাউন্সিলের চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ গঠন করা হয়েছে।১২ সদস্যের এই কাউন্সিল গঠনে ১ জুলাই গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সদস্য করা হয়েছে কৃষি, অর্থ, খাদ্য, পরিবেশ ও জলবায়ু ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের ।মন্ত্রী /প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ,নৌপরিবহন মন্ত্রনালয়,পানি সম্পদ মন্ত্রণালয়,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়,সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ সদস্য কে। এদিকে সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মনোনীত করায় সুনামগঞ্জে আনন্দের বন্যা বইছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানানো হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com