সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে ফের বন্যার দাপট; পানিতে ভাসছে লোকালয়

জগন্নাথপুরে ফের বন্যার দাপট; পানিতে ভাসছে লোকালয়

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুরের নিম্নাঞ্চল ফের বন্যাকবলিত হয়ে পড়েছে। গত দুইদিনের অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি, দাসনাগাঁও হরিণাকান্দি, গাদিয়ালা, বেরী, পৌর এলাকার যাত্রাপাশা, শেরপুর, পশ্চিম ভবানীপুর, কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, নোয়াগাঁও, কান্দারগাঁও, পাড়ারগাঁও, নাদামপুর, হিজলা, মজিদপুর, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর, বাগময়না রৌয়াইল গ্রামসহ কমপক্ষে ৪০টি গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে বন্যায় গৃহহীন হয়ে পড়া শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বন্যায় তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।

রোববার (১২ জুলাই) কলকলিয়া ইউনিয়নে বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম।

তিনি জানান, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের ১ হাজার ২শ পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছিলেন। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দ্বিতীয় দফা বন্যায় এবার ৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এর মধ্যে ৩৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আজ দুই শতাধিক দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা জানান, বন্যায় ইউনিয়নের চার গ্রামের ৬ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে চার শতাধিক বসতঘরে পানি উঠেছে।

দাসনাগাঁও গ্রামের ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু জানান, বন্যায় গৃহহীন হয়ে পড়েছে ৫০টি পরিবার। তাদেরকে উঁচু এলাকায় আত্মীয়-স্বজনদের বাড়িতে আশ্রায়নের ব্যবস্থা করা হয়েছে। দুই দফা বন্যায় দুর্ভোগে পড়েছেন মানুষ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com