মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে বন্যাকবলিত  ১শ পরিবারের মধ্যে চাল-ডাল বিতরন করলেন ইউএনও

জগন্নাথপুরে বন্যাকবলিত  ১শ পরিবারের মধ্যে চাল-ডাল বিতরন করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাদুর্গত বিভিন্ন গ্রামের পানি বন্দি ১শ পরিবারের মধ্যে  ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ।

মঙ্গলবার  তিনি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর,  গাদিয়ালা, বেতাউকা, বেরী মোল্লাপাড়া, ও চিলাউড়া গ্রামে বন্যাদুর্গত একশত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়া গোপড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রায়ন কেন্দ্রে আশ্রয় নেয়া ১৭টি পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক আলী আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, জগন্নাথপুর উপজেলা পিআইও অফিসের প্রকৌশলী সাইফ উদ্দিন প্রমুখ  উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জানান,বন্যাকবলিতদের মধ্যে  চাল, ডাল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।  প্রত্যেক পরিবারের মধ্যে ১০ কেজি চাউল ও এক কেজি মুশুরী ডাল বিতরন করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকার শিশুদের মধ্যে খেঁজুর বিতরণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com