শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

ঈদুল আজহা ১ আগস্ট

ঈদুল আজহা ১ আগস্ট

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১ আগস্ট শনিবার বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

এর আগে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে।

সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com