মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

জগন্নাথপুরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে  নিখোঁজ হওয়ার দুই দিন পর নৌশ্রমিক আলী হোসেনের (১৮) লাশ  বুধবার ( ২২ জুলাই) সকালের দিকে  পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু সংলগ্ন খাল থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত নৌশ্রমিক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীপপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার  বিকেলে  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে  বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে  যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই  জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দায়সারাভাবে উদ্ধার কাজে অংশ নিলেও  মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করে।
বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতুর খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসি থানা পুলিশ কে খবর দেন । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর  রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর পুলিশ সুপারের নির্দেশক্রমে মৃত নৌশ্রমিকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com