মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সুনামগঞ্জের সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই

সুনামগঞ্জের সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম।

আবেদ মাহমুদ চৌধুরী পৌরশহরের হাছননগর এলাকার বাসিন্দা চিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আরএমও রফিকুল ইসলাম জানান, আজ বেলা সাড়ে ১১টায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এরপর ‍তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মারা যান।

উল্লেখ্য, আবেদ মাহমুদ চৌধুরী স্থানীয় দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়া, তিনি সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com