সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎতের তার:প্রায়ই নৌ দূর্ঘটনা ঘটছে

জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎতের তার:প্রায়ই নৌ দূর্ঘটনা ঘটছে

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎতের খুটি বেকে তারঁ নীচে পড়ে দূর্ঘটনায় প্রানহানী ঘটছে।  বিশেষ করে হাওর এলাকায় বিদ্যুতের তারের কারণে ঘটছে নৌদুর্ঘটনা। অপরিকল্পিতভাবে হাওর এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ঝুলন্ত বিদ্যুতের তার এখন দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিদ্যুতের তারের স্পর্শ লেগে পানিতে পড়ে এক তরুণের মর্মান্তিক  মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এলাকাবাসী ও জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মধ্যে রানীগঞ্জ, চিলাউড়া হলদিপুর, পাইলগাঁও, আশারকান্দি ও পৌর এলাকার একাংশে হাওরের উপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার কারণে বন্যার পানি বেড়ে নৌদুর্ঘটনার সৃষ্টি করছে।  গত ১৯  জুলাই পৌর এলাকার পশ্চিম ভবানীপুরে বিদ্যুতের তারে স্পর্শ লেগে এক নৌশ্রমিক নিখোঁজ হন। এর দুইদিন পর তার লাশ উদ্ধার করা হয়। এছাড়াও মই হাওর ও নলুয়ার হাওরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতকারী নৌকার যাত্রী ও শ্রমিকরা।

জগন্নাথপুর উপজেলার নৌশ্রমিক  সাজ্জাদ হোসেন বলেন, বর্ষা মৌসুমে জগন্নাথপুর উপজেলা সদর থেকে দিরাই উপজেলাসহ ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে নৌপথে যাতায়াত রয়েছে। এছাড়াও কম করচে বড় বড় নৌযানে ইটসহ বিভিন্ন মালামাল আসে। এসব নৌকার যাত্রী ও শ্রমিকরা বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। নিয়মিত যাতায়াতকারী নৌকাগুলোর চালক ও যাত্রীদের চলাচলের পূর্বে ধারণা থাকলেও নতুন কোনো নৌকা এলে তা দুর্ঘটনার শিকার হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের নেতা নুরুল হক বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত নৌকা চলাচল করছে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যোগ নেওয়া দরকার।

জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমরা দুর্ঘটনা রোধে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com