শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

যুক্তরাজ্যের কমিউনিটি ব্যাক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব আব্দুস সাত্তার আর নেই

যুক্তরাজ্যের কমিউনিটি ব্যাক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব আব্দুস সাত্তার আর নেই

যুক্তরাজ্য প্রতিনিধি :সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঘোষগাও (তালুকদার বাড়ী) গ্রামের কৃতি সন্তান  বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষানুরাগী যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস সাত্তার (সাত্তার মিয়া) আর নেই। পহেলা আগষ্ট শনিবার সকালে ইলফোর্ডের নিজের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু পুত্র এবং ৫ কন্যা সন্তানসহ নাতি-নাতনি, আতীয়সজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি বৃটেনের টিভি ওয়ানের প্রযোজক মিসবাউর রহমান মিসবা’র বাবা এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের পলিটিক্যাল এডভাইসার সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিনের শ্বশুড় । সোমবার বাদ জোহর দারুল উম্মাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব আব্দুস সাত্তারের মৃত্যুতে অনলাইন টিভি  চ্যানেল “ইউ কে বাংলা টিভি” ও অনলাইন নিউজ পোর্টাল “ব্রিটিশ বাংলা নিউজ ২৪৭.কম”,জগন্নাথপুর নিউজ. কম, পরিবারের পক্ষ থেকে  আলহাজ্ব তৌফিক আলী মিনার বলেন আমি ও আমরা গ্রামবাসী হারালাম একজন মুরব্বি ও সমাজসেবী। এছাড়া যুক্ত রাজ্যে বসবাসরত ঘোষগাও গ্রাম বাসী আলাদা আলাদাভাবে শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com