মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে করোনাভাইরাস আক্রান্ত ৪ জন হোম আইসোলেশনে

জগন্নাথপুরে করোনাভাইরাস আক্রান্ত ৪ জন হোম আইসোলেশনে

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত  চারজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

রোববার  (৩০ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসা ব্যবস্হা প্রদান করে  হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।

নতুন আক্রান্তরা হলেন জগন্নাথপুর পৌরসভার বনিক পাড়া এলাকার একজন,  ইসহাকপুরে দুইজন এবং মিরপুরের আটঘর গ্রামের  একজন।
শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন ১২৫ জন। অপর আক্রান্ত ১৯ জন হোম আইসোলেশনে রয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com