সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

পবিত্র আশুরা উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা,মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : ১০ই মহরম পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রোববার (৩০ আগষ্ট)  দুপুরে উপজেলা কার্যালয়ে আঞ্জুমানে আল ইসলাহ’র উপজেলা শাখা সভাপতি মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারী ইউনুস আলী। নাতে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওনালা হাফিজ বদর উদ্দিন আল আমিন।

আশুরার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন  আল ইসলাহর জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা নুরুল হক, আল ইসলাহ নেতা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম তারেক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা  তাজুল ইসলাম হাফিজ সুন্দর আলী, মাওনালা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা কবির হোসেন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা কুতুব উদ্দিন, আবু বকর সিদ্দিক, আবু সুফিয়ান, সুলেমান আহমদ প্রমুখ। সভাশেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা বদর উদ্দিন আল আমিন। পরে মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষকে মহামারি থেকে রক্ষায় মহান আল্লাহ পাকের রহমত কামনা করে  বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com