মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের মুহাম্মদ পুর গ্রামে আবারো সংঘর্ষ, গুলি -আহত ৬ গ্রেফতার-১

জগন্নাথপুরের মুহাম্মদ পুর গ্রামে আবারো সংঘর্ষ, গুলি -আহত ৬ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে আবারো  দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়।

পুলিশ ওসমানী হাসপাতাল থেকে গুলিতে আহত রানা মিয়া কে গ্রেফতার করে সোমবার জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মোহাম্মদপুর গ্রামের ছৈইল মিয়ার সঙ্গে একই গ্রামের হবিবুর রহমান হবির পক্ষের লোকজনের মধ্যে বিভিন্ন বিষয়ে   পূর্ববিরোধ চলছিল। এর জের ধরে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দুইপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন।

এর মধ্যে বন্দুকের গুলিতে গুরুতর আহত রানা মিয়া (২৬) ও তোফায়েল আহমেদকে (২৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন
জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর রফিকুল ইসলাম জানানন, আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে, যার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।  খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেছি। রানামিয়া কে গ্রেফতার করা হয়েছে। সে প্রতিপক্ষ কে গুলি করতে চাইলে   নিজেই গুলিবিদ্ধ হয়।  এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com