সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে পাষন্ড স্বামীর দা য়ের কোপে স্ত্রী খুন!

জগন্নাথপুরে পাষন্ড স্বামীর দা য়ের কোপে স্ত্রী খুন!

নিজস্ব প্রতিবেদক  : সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জের ধরে পাষন্ড  স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছে ।মঙ্গলবার জগন্নাথপুর থানা পুলিশ ঘাতক স্বামী রাজু মিয়া কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে।

সোমবার  রাতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকা বাসী জানান, জেলার বিশ্বন্বরপুর উপজেলার কাটাখালি গ্রামের রিকশা চালক রাজু মিয়া জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় একটি কলোনিতে স্ত্রী সন্তান নিয়ে বাসাভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে
বসবাস করে আসছিলেন। সোমবার রাত ৮টার দিকে  স্বামী স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে পাষন্ড স্বামি  দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দিলে রক্তাক্ত স্ত্রী আফিয়া বেগম (৩৮)  জ্ঞান হারিয়ে মাটিতে লুঠিয়ে পড়েন। প্রতিবেশীরা  তাকে দ্রুত  উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারুক আহমদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর  রাজিব রহমান জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। আমরা এঘটনায় স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরন করেছি। এ ব্যাপারে নিহতের ছেলে জুয়েল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com