মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে নারী নির্যাতন বিরুধী সমাবেশ

জগন্নাথপুরে নারী নির্যাতন বিরুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর থানার বিট পুলিশীং এর উদ্যোগে  উপজেলা সদরের জগন্নাথপুর পৌর মিলনায়তনে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ  ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত, নব নির্বাচিত পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, কাউন্সিলর তাজিবু ররহমান, দিলোয়ার হোসাইন, খলিলুর রহমান, প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নারী কাউন্সিলর রহিমা বেগম, ইয়াসমিন বেগম, শিক্ষার্থী সুমি গোপ, রিমি গোপ প্রমুখ।
এদিকে উপজেলার কলকলিয়া, পাটলী, মিরপুর, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com