শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই

সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ   সিলেটের প্রবীণ সাংবাদিক সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি সিলেটের  জনপ্রিয়  দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক বাংলাদেশ টেলিভিশন সিলেট প্রতিনিধি  আজিজ আহমদ সেলিম ইন্তেকাল করেছেন(( ইন্নালিল্লাহি…. রাজিউন)। রোববার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিএইমএইচ-এ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন। আজ বাদজহুর তার নামাজের জানাযা  শাহজালাল রহঃ দরগাহ অনুষ্ঠিত হবে। এদিকে সিলেটের সাংবাদিক সমাজের অভিভাবক প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম কলম সৈনিক আজিজ আহমেদ সেলিম এর মৃত্যু সংবাদশুনে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন, সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উত্তর পূর্ব সম্পাদক  শফিউল আলম নাদেল,সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি তাপস পুরকায়স্থ, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম,বিটিভির জেলা প্রতিনিধি আইনুল ইসলাম বাবলু,প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান,  জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা জজগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক  সানোয়ার হাসান সুনু,  জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ প্রমুখ শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com