মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে তরুনী কে রাতভর ধর্ষনের অভিযোগ!

জগন্নাথপুরে তরুনী কে রাতভর ধর্ষনের অভিযোগ!

স্টাফ রিপোর্টার   :সুনামগঞ্জের জগন্নাথপুরে এক তরুণী কে জোরপূর্বক বাড়িতে আটকে রেখে রাতভর  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা তরুণীর মা বাদী হয়ে সুনামগঞ্জের  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেছেন।  বৃহস্পতিবার আদালত মামলা গ্রহণ করে জগন্নাথপুর থানা পুলিশ কে তদন্ত করে আইনানুগ  ব্যবস্হা গ্রহনের নির্দেশ  দেন।

জানাযায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের চুনু মিয়ার বখাটে  ছেলে মিরজু মিয়া (৩৬) গত ২৪ অক্টোবর ওই তরুণী(১৭) কে সড়ক থেকে তুলে নিয়ে তার বাড়িতে জোরপূর্বক  আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এঘটনায় তরুণীর মা মোছাঃ আফিয়া বেগম  বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।
তরুণীর মা জানান,আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল বখাটে মিরজু মিয়া। বিষয়টি আমি তার বড় ভাই ও এলাকার গন্যমান্য  ব্যক্তিকে অবহিত করলেও বখাটে বেপরোয়া হয়ে উঠে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় গ্রামের ভেতর দোকান থেকে মালামাল ক্রয় করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে

বখাটে আমার মেয়ে কে মুখে কাপড়  বেঁধে তার বাড়িতে  নিয়ে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি আমি জানার পর জগন্নাথপুর থানা পুলিশ কে অবগত করলে পুলিশ তদন্তে নামে। পরে আমি আদালতে গিয়ে মামলা দায়ের করি।

একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান জানান, ধর্ষণের ঘটনাটি আমরা শুনেছি। ওই যুবক এলাকায় খারাপ চরিত্রের লোক হিসেবে পরিচিত। এর আগেও এসব অভিযোগে ১২ বছর জেল খেটেছে।

শুক্রবার বিকেলে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হলে তিনি যুগান্তর কে জানান,এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com