রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন দাখিল

জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক  :  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। রোববার দুপুরে  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের নিকট তিনি মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি লীগ সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের জানান, উপনিবার্চনে বিপুল ভোটে নৌকা প্রতিকে পৌরবাসী আমাকে বিজয়ী করেছিলেন। আমি বিশ্বাস করি, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকের ভোটাররা তাদের রায় দেবেন। তাঁকে দ্বিতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রীসহ দলীয় নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com