সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে পৌর নির্বাচনে ইভিএম জটিলতায় ৩টি ওয়ার্ডে ভোটাররা ভোট দিতে পারেননি বলে আওয়ামীলীগ প্রার্থীর অভিযোগ

জগন্নাথপুরে পৌর নির্বাচনে ইভিএম জটিলতায় ৩টি ওয়ার্ডে ভোটাররা ভোট দিতে পারেননি বলে আওয়ামীলীগ প্রার্থীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পৌর সভায় তিনটি ভোট কেন্দ্রে ইভিএম জটিলতায় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিতভাবে তিনি এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া বলেন পৌর সভার ৬ নং ওয়ার্ড জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ নং ওয়ার্ড ইকড়ছই ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ও পশ্চিম পাশের কেন্দ্রে ইভিএম জটিলতায় সহস্রাধিক ভোটার ভোট দিতে পারেননি। অনেক ভোটার ও কেন্দ্রে থাকা আমার এজেন্ট বিষয়টি আমাকে জানালে আমি মুঠোফোনে ইভিএম মেশিনের চার্জ না থাকা ও মেশিনের কারিগরি ত্রুটির কথা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে বিষয়টি অবহিত করি। উনি টেকনিশিয়ান পাঠিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দেন। এরমধ্যে অনেক ভোটার ভোট প্রয়োগ না করে ফিরে যান। উক্ত কেন্দ্র তিনটি তে পরবর্তীতে অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় অনেক নারী ও পুরুষ ভোটার ভোট না দিয়ে বাড়ি চলে যান। এতে করে জগন্নাথপুর পৌর সভা নির্বাচনে সঠিকভাবে মানুষের ভোটের প্রতিফলন ঘটেনি বলে আমি মনে করি। নির্বাচন কমিশন যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনমতের প্রতিফলনে প্রতিশ্রুতিবদ্ধ তাই বঞ্চিত ভোটারদের ভোট প্রয়োগের ব্যবস্হা করে দেওয় নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মেয়র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত  করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com