মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরের পাইলগাঁওয়ে শ্রমিক লীগের কর্মীসভা

জগন্নাথপুরের পাইলগাঁওয়ে শ্রমিক লীগের কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক ::

জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে  পাইলগাঁও  গ্রামস্থ ফারুক মার্কেটে আয়োজিত কর্মীসভায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রয়েন উদ্দিন  এর সভাপতিত্বে এ  সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক লীগ নেতা লিটন মিয়ার পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, শ্রমিকদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমান নিজ হাতে শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। এর ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের প্রতি আন্তরিক। তিনি বলেন, শ্রমিকদের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক রব্বানী মিয়া, বশির আহমদ আলফু, সদস্য সচিব জাহির উদ্দিন।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ নেতা সেবক রঞ্জন দেব,উপজেলা শ্রমিক লীগের সদস্য শমসের আলী, সৈয়দ হিলাল আহমদ

তরমুজ আলী,জহুর উদ্দিন, লিটন মিয়া, রহিম উদ্দিন

এ সময় উপস্থিত ছিলেন- বাবুল দাশ,মিরাশ মিয়া, বিশ্ব বৈদ্য, নুনু মিয়া, মিনা রানী পাল, মহসিন খান,রফু মিয়া, ছাবির মিয়া,মুন্না মিয়া, হরুপ মিয়া, সৈয়দ এমরান,জুয়েল মিয়া প্রমুখ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com