শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে সংঘর্ষ :আহত ১৫

জগন্নাথপুরে সংঘর্ষ :আহত ১৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭জনকে সিলেট এম এ জি ওসমনি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রমাপতিপুর গ্রামের কাজল মিয়া ও একই এলাকার আছকির আলী পক্ষের লোকজনের মধ্যে গ্রামীন রাস্তা নিয়ে দির্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলছিল।শুক্রবার দুইপক্ষের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে স্থানীয় গ্রামের মসজিদের বাউন্ডারির ভেতরে জুম্মা নামাজ চলাকালে কাজল মিয়া ও আছকির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরতর আহত হুমায়ুন কবির (২৮), মজুন মিয়া (২৬), ওয়াহিদুর মিয়া (২৬), রানু খান (৬০), বাবুল মিয়া (৪৫), ঝুনু মিয়া (৩৫) ও মানিক খান (৫০)কে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। তিনি জানালেন, এ সংঘর্ষের ঘটনার পূর্বে সাস্প্রতিককালে উভয়পক্ষের মধ্যে আরেকটি মারামারির ঘটনা ঘটেছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com