মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে মাছুম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন

জগন্নাথপুরে মাছুম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে শুক্রবার বিকেলে মাছুম হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,হবিবপুর আলীয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা গিয়াস উদ্দিন,  নিহতের চাচাতো ভাই আব্দুল লতিফ, জগন্নাথপুর  প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, কাউন্সিলর সুহেল আহমদ, সাবেক কাউন্সিলর আবাব মিয়া,জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, নিহতের মামা আলী আহমদ, সেবুল মিয়া,রাজু আহমদ প্রমুখ।
উল্লেখ্য,গত শুক্রবার( ১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানী পুর গ্রামে
চলাচলের রাস্তা কে কেন্দ্র করে নীজ বাড়ীতে  এক শালীস বৈঠক চলা কালে প্রতিপক্ষের লোক জনের হামলার শিকার হন মৃত বাদশা মিয়ার ছেলে মাছুম মিয়া (২৫)। গুরতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডিউটিরত ডাক্তার  তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। এদিন রাতে মাছুম মারা যান।
নিহতের চাচাতো ভাই, আব্দুল লতিফ জানান, শালীস বৈঠকে একই এলাকার রুবেল, লিয়ন ও জয়নালের নেতৃত্বে মাসুমের উপর হামলাচালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com