মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু

ঈদের ছুটিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ক্রিকেটারদের

ঈদের ছুটিতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক ::

মঙ্গলবার থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে।  সোমবার  শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রাথমিক দলের ঐচ্ছিক অনুশীলন শেষ হয়েছে। ১৭ মে পর্যন্ত ঈদের ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। ১৮ মে থেকে পুরোদমে শুরু হবে ওয়ানডে সিরিজের অনুশীলন।

করোনাকাল বলেই ঈদের ছুটিতে ক্রিকেটারদের জন্য বিশেষ নির্দেশনা থাকছে বিসিবির। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মানতে হবে বিসিবির মেডিক্যাল বিভাগের দেয়া নির্দেশনা। সতর্ক থাকতে হবে সবাইকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ঈদকে সামনে রেখে আগামীকাল সবার ছুটি হয়ে যাবে। যারা শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের তো মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে বাইরে যেতে পারবে।’ শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটাররা কোয়ারেন্টাইন মুক্ত হয়ে অনুশীলনে নেমেছেন গত রবিবার। টানা দুদিন অনুশীলনের পর ছুটিতে যাচ্ছেন মুশফিক, লিটন, তাসকিনরা।

ঈদের সময় ক্রিকেটারদের জনসমাগম হয় এমন জায়গায় যেতে নিষেধ করেছে বিসিবি। সংক্রমণের ঝুঁকি থাকে এমন পরিবেশে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘তবে আমরা বলবো জনসমাগম এড়িয়ে চলার জন্য। তারা যদি বাইরে যায়, পাবলিক গ্যাদারিংয়ের ভিতর, সেক্ষেত্রে সংক্রমিত হলে আবার একটা ঝামেলা তৈরি হতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com