রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

ঈদ নামাজের আগে ফিতরা আদায় করা অত্যাবশ্যক

ঈদ নামাজের আগে ফিতরা আদায় করা অত্যাবশ্যক

এবারের করোনা ভাইরাসকালীন ঈদে আনন্দ, কোলাকুলি হবে না। করোনা-পূর্ব সময়ে একে অপরকে বুকে জড়িয়ে দোয়া পাঠ করতাম, ‘আল্লাহুম্মা যিদ মুহাব্বতি লিল লাহি ওয়া রাসুলিহি।’ অর্থাৎ ‘হে আল্লাহ্‌ আমাদের মধ্যে আল্লাহ্‌ এবং রাসুল (সা.)-এর প্রতি মহব্বত,ভালোবাসা অধিক পরিমাণে বাড়িয়ে দিন। কিন্তু করোনাভাইরাসের কারণে সাময়িকভাবে এই আমল পালন থেকে আমরা বিরত। সকল রোজাদারবৃন্দ ঈদের নামাজে যাওয়ার আগেই ছাদাকাতুল ফিতর তথা রোজার ফিতরা আদায় করা অত্যাবশ্যক। রোজার ফিতরা বা রোজার জাকাত আদায় না করলে রোজার পবিত্রতা অর্জন হয় না। ঈদের দিন-রাত রোজাদার আল্লাহ্‌র নিকট যে দোয়া করে মহান আল্লাহ্‌ পাক তা মঞ্জুর করেন। মহান আল্লাহ্‌ পাক পবিত্র কুরআনুল করিমে ঘোষণা করেন যে, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো, কাকুতি মিনতি করে, এবং সংগোপনে (সূরায়ে আল আরাফ ৫৫)।

করোনাকালীন সময়ে একমাত্র মহান আল্লাহ্‌ ব্যতীত আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। করোনাভাইরাসের টিকা ঐ সমস্ত শুধুমাত্র মানুষের মনকে সাময়িক গ্লানি থেকে মনকে সান্ত্বনা দেয়া। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কিসের অশনি সংকেত, কিসের আলামত একমাত্র মহান আল্লাহ্‌ পাক রাব্বুল আলামীনই ভালো জানেন। পৃথিবী সৃষ্টির পর থেকেই ইতিপূর্বে দুনিয়াতে অনেক মহামারি হয়েছে। কিন্তু করোনাভাইরাসের মতো ইয়া নাফছির মহামারি পৃথিবীতে কখনোই হয়নি। মহান আল্লাহ্‌ পাক আমাদিগকে করোনাভাইরাস মহামারি থেকে হেফাজত করুন। আল্লাহ্‌ পাক আমাদের সকলের সহায় হোন। আমীন।

লেখক-মাওলানা এম এ করিম ইবনে মছব্বির।

সৌজন্যে মানব জমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com