মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শাহীনুর পাশা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলে

শাহীনুর পাশা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলে

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় গ্রেফতার দেখিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মাওলানা  শাহীনূর পাশা চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
 শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজির করা হলে বিকেল পাঁচটার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার  মধ্যরাতে সিলেট শহরের বনকলা পাড়া জামে মসজিদ থেকে এতেকাফে থাকা অবস্হায়  হেফাজত নেতা শাহীনূর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
মাওলানা শাহীনূর পাশা চৌধুরী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পাটলী বড়বাড়ির মৃত আবদুল ছাত্তারের ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি। তিনি বিগত চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর জোটের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল  বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া জামে মসজিদ থেকে গ্রেফতার করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com