সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে ৩ জমিয়ত নেতা গ্রেফতার 

জগন্নাথপুরে ৩ জমিয়ত নেতা গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে
পুলিশ নাশকতামূলক তৎপরতার অভিযোগ এনে  তিন জমিয়ত  নেতাকে গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের মাওলানা আব্দুল হাই(৩২) একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মাওলানা তোফায়েল আহমেদ (২৭) ও মাওলানা ইউছুফ আলী (৩১)।
পুলিশ জানায়, সোমবার  রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর হাফিজ মাওলানা ইউসুফ আলীর বাড়িতে জমিয়ত উলামায়ে ইসলামের নেতারা গোপন বৈঠক করে সরকার বিরোধী তৎপরতা ও নাশকতার পরিকল্পনা করছিলেন।খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্হল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এঘটনায় জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর সফিকুল আহমদ বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে  থানায় মামলা দায়ের করেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্হল থেকে লাঠি সোঠা উদ্ধার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জমিয়ত উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ জানান গ্রেপ্তারকৃত তিনজন তাদের দলের সক্রিয় কর্মী। তাঁরা  আঞ্চলিক এক সংগঠনের সভা করছিলেন কোন ধরনের নাশকতার সাথে তাদের সম্পৃক্ততা নেই। পুলিশ ভুল তথ্যে তাদের গ্রেপ্তার করে অযথা হয়রানী করছে।
প্রসঙ্গত হেফাজত নেতা জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জগন্নাথপুর উপজেলার বাসিন্দা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী কে সিলেট শহর থেকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। তাঁরা তাঁর অনুসারী হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com