শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরের কৃতি সন্তান নিশাত চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনজীবী হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

জগন্নাথপুরের কৃতি সন্তান নিশাত চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইনজীবী হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরের সন্তান নিশাত চৌধুরী নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি স্কুল অফ ল’  থেকে কৃতিত্বের সহিত ডক্টর অব ল’ ডিগ্রিতে গ্র্যাজুয়েশন সম্পুর্ণ করেছেন। আগামি সেপ্টম্বরে লিগেল সার্ভিস অফ নিউইয়র্ক সিটি হাউজিং স্টাফ এ্যাটর্নী হিসাবে যোগ দেবেন।

নিউইয়র্কের বাসিন্দা নিশাত চৌধুরীর দেশের বাড়ি সুনামগন্জ জেলার জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর গ্রামে। পিতা এলেমান চৌধুরী জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্টাতা  ও যুক্তরাজ্যের  নিউইয়র্কের সুনামগন্জ জেলা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সুনামগন্জ  জেলা কল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট। মেয়ের সাফল্যে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাবা হিসাবে আমি অত্যান্ত উৎফুল্ল।  এই সংবাদ আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের। বলা যায়, আমেরিকাতে আমাদের যাত্রা শুরু হল মাত্র; আমাদের নুতন প্রজন্ম প্রতিনিয়ত আমেরিকার শিক্ষাব্যবস্থার সুফল নিয়ে বিশ্বপরিমন্ডলে জাতি হিসাবে আমাদের অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করবে।
এদিকে, নিশাত চৌধুরী কৃতিত্বের সহিত ডক্টর অব ল ডিগ্রী  অর্জন করায় বিভিন্ন মহলের পক্ষ থেকে নিশাত চৌধুরী কে অভিনন্দন জানানো হয়েছে । জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়,সহসভাপতি তাজ উদ্দিন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্নসম্পাদক অমিত দেব,সদস্য মাছুম আহমদ, আলী আহমদ,রুমানুল হক প্রমুখ ডক্টর অব ল ডিগ্রী অর্জন করায় নিশাত চৌধুরী কে অভিনন্দন জানিয়ে তার জীবনের সার্বিক সফলতা কামনা করে বলেন, নিশাত আমাদের গর্ব, তিনি আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com