শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে সমাজসেবী শাহ সমছু মিয়ার ইন্তেকাল: জানাযা সম্পন্ন

জগন্নাথপুরে সমাজসেবী শাহ সমছু মিয়ার ইন্তেকাল: জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুর বাজারের  বিশিষ্ট  ব্যবসায়ী ও সমাজসেবী হবিবপুর  শাহ্ বাড়ি নিবাসী প্রবীন মুরুব্বি আলহাজ্ব শাহ সমছু মিয়া(’ ৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন) মৃত্যু কালে তিনি  স্ত্রী ৫পুত্র ২মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শুক্রবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয় । জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন।   জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।জানাজা নামাজ শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী । পরে মরহুমের লাশ পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।

জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হবিবপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিবুর রহমান, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার  অধ্যক্ষ, মুফতি গিয়াস উদ্দিন, 
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা বি এন পি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, হলিয়াড় পাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, মাওলানা মুহিবুর রহমান, এডভোকেট জিয়াউর রহিম শাহিন ও মরহুমের বড় ছেলে সফি আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com