শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স     

দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স     

সামিউল কবির, দক্ষিণ সুনামগঞ্জ থেকে : দক্ষিণ সুনামগগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ জুন) বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পের ঘর নির্মাণ নিয়ে প্রেস কনফারেন্সে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইঁয়া।
আশ্রয়ণ- প্রকল্পের আওতায় নির্মিত ঘরের নির্মাণ সংক্রান্ত ইতিবাচক প্রতিক্রিয়া তুলে ধরতে উপজেলা নির্বাহী আনোয়ার উজ জামান জানিয়েছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ নির্মানের অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছেন। সেই প্রকল্পের আওতায় ২য় ধাপে ২৬৩ ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন- এ দেশের একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না। তিনি কথা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর সরকারের প্রতিনিধি হিসেবে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১ম পর্যায়ে ২৫১টি, ২য় পর্যায়ে ১২টিসহ মোট ২৬৩টি পরিবারকে) বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু ঘরের কাজ বাকি রয়েছে যা জুন মাসের মধ্যেই শেষ হবে। শেখ হাসিনা তার সরকারের সুফল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম কাশেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, সামিউল কবির, আলাল হোসেন রাফি ও ছায়াদ হোসেন সবুজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com