শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার দাফন সম্পন্ন

জগন্নাথপুরে করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ খসরু মিয়া (৪৭) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। শুক্রবার রাত ১২ টা ৫ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা বেসরকারি হাসপাতালে করোনা ভাইরাসের সাথে ৯ দিন লড়াই করে মারা যান। আজ শনিবার (৩ জুলাই) সকালে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল তিনটায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের লোকজন জানায়, গত ২৩ জুন খছরু মিয়া করোনা উপসর্গ নিয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা নমুনা পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থার তাঁর অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের আইসিইউ তে তাকে রাখা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান রাসেল জানান, করোনা সংক্রমণের শুরুতে খসরু মিয়া হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে মানবিক কাজে সক্রিয় ছিলেন।তাঁর এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন, আশারকান্দি ইউনিয়নে করোনা আক্রান্ত হয়ে সিলেটে চিকিৎসাধীন একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com