বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে বিধিনিষেধ না মানায় ১৫ ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুরে বিধিনিষেধ না মানায় ১৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ::

কঠোর লকডাউন বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মর্তা পদ্মাসন সিংহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  অনুপম দাস অনুপ পৃথক অভিযানে এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন কার্যকর করতে জগন্নাথপুর উপেজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের নেতৃত্বে পৌরশহরের পৌর পয়েন্ট ও জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ৭ জন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপের নেতৃত্বে জগন্নাথপুর বাজার ও রানীগঞ্জ বাজারে ৮ জন ব্যবসায়ীকে ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি নির্দেশনা না মানায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com