মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে করোনা উপসর্গে স্বামীর মৃত্যুর চারঘন্টা পর স্ত্রীর মৃত্যু

জগন্নাথপুরে করোনা উপসর্গে স্বামীর মৃত্যুর চারঘন্টা পর স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে করোনা উপসর্গে স্বামী মারা যাওয়ার কয়েকঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর জানাযার নামাজের প্রাক্কালে স্ত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়,উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭৫) ও তার পরিবারে লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভূগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্হানীয় ঔষধের দোকান থেকে ঔষধ সেবন করছিলেন তাঁরা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারাও টিকা নেন।

মঙ্গলবার  দুপুরে করোনা উপসর্গ মারা যান ছামির আলী । বিকেল সাড়ে ৫ টায় তাঁর জানাযা নামাজের সময় ঠিক করা হয়। জানাযার প্রস্তুতি চলাকালে বিকেল ৫ টায় মারা যান স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। বিকেলে গ্রামের মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলী কে দাফন করা হয়। তাঁর দাফনের
পর পর পারিবারিক কবরস্থানে বাদ এশা জানাজা জানাজা শেষে  আনোয়ার বেগমের দাফন অনুষ্ঠিত হয়।
মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভূগছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্হা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com