মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে করোনা উপসর্গ নিয়ে একদিনে তিনজনের মৃত্যু

জগন্নাথপুরে করোনা উপসর্গ নিয়ে একদিনে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার :  সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা উপসর্গ নিয়ে ইতোমধ্যে কয়েকজন মৃত্যুবরণ করেছেন।  এই নিয়ে উপজেলার সচেতন মহলের উদ্বেগ-উৎকন্ঠার শেষ নেই।  এরই মধ্যে  আবারও উপজেলায়  পৃথক পৃথক স্থানে করোনা উপসর্গ নিয়ে  সোমবার (০৯ আগষ্ট) একদিনে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায় । তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  মৃতবরণ করেন । অন্য দু’জন করোনা উপসর্গ নিয়ে মারা যান ।

এলাকাবাসীব ও নিহতদের স্বজনরা জানান, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রইস মিয়া (৩৫) করোনা উপসর্গ নিয়ে শ্বাসকষ্টে সোমবার সকালে মারা যান। ভোরে মারা যান একই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য সান্ডারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদের মা সৈয়দা আজিজুস নেছা (৬০)। তিনি করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপরদিকে, জগন্নাথপুর পৌর এলাকার বাড়ী জগন্নাথপুরের বাসিন্দা সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল করিম গেদনের মেয়ে নেহার বেগম (৩৭) করোনা উপসর্গ নিয়ে সোমবার মারা যান।

ঐদিন  বিকেলে পৃথক পৃথক ভাবে তাদের জানাজা শেষে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। করোনা উপসর্গ নিয়ে অকালে চলে যাওয়ার ঘটনায় তাদের মৃত্যুতে এলাকায় শোকবিহবল অবস্থার সৃষ্টি হয়। এদিকে, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শত শত মানুষ তাদের বাড়িতে ভিড় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com