শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে খালে পড়ে শিশুর মৃত্যু, ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না মা

জগন্নাথপুরে খালে পড়ে শিশুর মৃত্যু, ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না মা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরে খালে পড়ে এক শিশু মারা গেছে।  নিহত শিশু রবিউল মিয়া (৬)  মায়ের সঙ্গে ছাগল চরানো দেখছিল।  হঠাৎ করে খালের স্রোতে পড়ে যায় সে।  মা শিশুকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন। কিন্তু তিনি পারেননি সন্তানকে বাঁচাতে।  পরে লোকজন পানি থেকে মৃত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করেন।#

রোববার (২২ আগস্ট) বেলা ১টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।

জানা যায়, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর দক্ষিণপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল তার মা মায়া বেগমের সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী হবিবপুর-সৈয়দপুর সড়ক এলাকায় ছাগল চরাতে যায়। এ সময় হঠাৎ করে পাশের একটি খালের পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে মা পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু স্রোতের কারণে ছেলেকে বাঁচাতে পারেননি মা। ঘণ্টাখানেক পর ওই খালের হবিবপুর এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুর মামা শফু মিয়া জানান, মায়ের সঙ্গে ছাগল চরাতে গিয়েছিল শিশুটি। তাকে বাঁচাতে না পেরে তার মা বার বার মুর্ছা যাচ্ছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুপ্রিয়া জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com