শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে দুই জনের বিষ পান : এক জনের মৃত্যু !

জগন্নাথপুরে দুই জনের বিষ পান : এক জনের মৃত্যু !

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুরে বিষপানে জগদ্বীশ দাস (১৮) নামের এক জেলে মারা গেছে।

 বুধবার (২৫ আগস্ট) ওই জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী  জানান, উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে মৎসজীবি জগদ্বীশ দাস গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাহির থেকে ঘরে ফিরে তাঁর সৎ মা কেশমতি দাসকে বলে, আমি বিষপান করেছি, বলেই মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসকের পরামর্শে সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শনকারী  থানার উপ-পরিদর্শক  সাত্তার আহমদ বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বিষপানের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরিবারের লোকজন বলেছেন, বাহির থেকে রাতে ঘরে প্রবেশ করে ওই জেলে তাঁর মাকে বলে, সে বিষপান করেছে। একথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে।
এদিকে, একই ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা শাকিল আহমদের স্ত্রী তছলিমা বেগম (১৮) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।  আজ দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা:  শান শাফায়েত রকি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে দু’জন কে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসা হয়। আমরা তাদেরকে সিলেট ওসমানিতে পাঠিয়েছি।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বিষপানে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের বিষয়টি  জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com