শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ইকবাল হোসেন আনা

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ইকবাল হোসেন আনা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি পদে দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার ইকবাল হোসেন আনা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী ইকবাল হোসেন আনা ১৯৯৬ সালে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ২১ আগস্ট শনিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেন আনাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এরপর প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য সিলেট শিক্ষাবোর্ডে প্রেরণ করা হলে বোর্ড এ কমিটি অনুমোদন করেছে।
এক প্রতিক্রিয়ায় ইকবাল হোসেন আনা বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এজন্য গ্রামবাসী, শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ১৯৮২ সালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ছিলেন ইকবাল হোসেন আনার চাচা মন্তেশ্বর আলী মহাজন। দ্বিতীয় সভাপতি ছিলেন তাঁর মামা এখলাছুর রহমান মাস্টার। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com