মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে অস্ত্র সহ গ্রেফতার- ২

জগন্নাথপুরে অস্ত্র সহ গ্রেফতার- ২

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। শুক্র ও শনিবার এ দুই দিনে পৃথক অভিযানে একটি বন্দুক, একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে। গ্রেফতারকৃত দের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা পুলিশ জানায়,  শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধরের নেতৃত্বে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে অভিযান চালিয়ে আরশ আলী (৪৩)কে আটক করা হয়। এ সময় তাঁর তথ্যমতে একটি পুরাতন একনলা বন্দুক উদ্বার করা হয়।  বোরবার আদালতের মাধ্যমে আরশ আলীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। তিনি আটঘর গ্রামের আব্দুর গফুরের ছেলে। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রাম থেকে বকুল মিয়া (৩০) নামের এক যুবক দেশীয় তৈরী এক পাইপগানসহ পুলিশ গ্রেপ্তার করে।
 জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অস্ত্র উদ্ধার  শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com