মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন।

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন।

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের লহড়ী নোয়াগাঁও গ্রামে।
জানাযায়, ওই গ্রামের আসক আলীর পুত্র টমটম চালক সুজন আলীর গরু রোববার দুপুরবেলা সীমান্তবর্তী বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলামের বাড়ীতে আসলে এ নিয়ে বাকবিতন্ডা হয়।
এদিন সন্ধার পর টমটম চালক সুজন পাশ্ববর্তী নোয়াগাঁও গ্রামে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ী কিলঘুসি মারলে গুরুতর আহত হয়। পরে  আহত অবস্হায় সুজন আলী (২৫) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে সুজন আলী মারা যান।
এ বিষয়ে জানতে ওসি ইখতিয়ার উদ্দিনের সাথে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 ঘটনাস্থল পরিদর্শনকারী সাব ইন্সপেক্টর জিয়া উদ্দিন সোমবার দুপুরে জানান, আমরা ঘটনাস্থলে আছি । আসামী দের গ্রেফতারের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com