শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউপি নির্বাচন : আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী ।

জগন্নাথপুরের রানীগঞ্জ ইউপি নির্বাচন : আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী ।

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে উচ্চ আদালতের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন   আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মজলুল হক। গত ২৯ নভেম্বর  মনোনয়ন পত্র যাছাই বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে তিনি হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করলে বিচারপতি  মামুনুন রহমান ও খন্দকার দিলারুজ্জামানের বেঞ্চ  মজলুল হক কে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে নির্বাচন কমিশন কে ব্যবস্হা নিতে আদেশ দেন।চেয়ারম্যান প্রার্থী মজলুল হক বলেন,আদালতের আদেশের কপি গত ১৪ ডিসেম্বর  আমি নির্বাচন কমিশন কে অবহিত করেছি।
মজলুল হকের আইনজীবী আফসানা রশীদ জানান, হাইকোর্টের একটি বেঞ্চ চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিতে আদেশ দিয়েছেন। নির্বাচনে অংশ নিতে এখন তাঁর কোন বাধা নেই।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন,রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজলুল হকের আবেদনের প্রেক্ষিতে উচ্চ  আদালতের আদেশের একটি কপি  আমাদেরকে দিয়েছেন। আমি নির্বাচন কমিশনে  যোগাযোগ করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য, আগামী  ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে রানীগঞ্জ ইউনিয়নে ইতিমধ্যে ছয়জন প্রার্থী প্রচারণায় রয়েছেন। তারা সবাই আওয়ামীলীগের স্হানীয় নেতা। এখানে আওয়ামীলীগ ই আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বী । নির্বাচনী মাঠে বিএনপি ও জামাতের কোন প্রার্থী  না থাকায় নির্বাচন এক দলীয় নির্বাচনে পরিনত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com