মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

দুই তদন্ত কমিটি, নিহতের পরিবার পাবে দেড় লাখ টাকা

দুই তদন্ত কমিটি, নিহতের পরিবার পাবে দেড় লাখ টাকা

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটি নৌপরিবহন মন্ত্রণালয় এবং অপরটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭ সদস্যের এবং বিআইডব্লিউটিএ ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
নৌ-মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান জানান, এম ভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএ’র ১ জন, নৌ-পরিবহন অধিদপ্তরের ১ জন, নৌপুলিশ, জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধি। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
অপরদিকে, বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান জানান, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
এদিকে, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ঝালকাঠীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শন করেছেন। পরে বরিশালে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন। এ সময় অন্যানদের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যন কমোডর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com