শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেটে জনসভায় তারেক রহমান; তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা

মীরপুর বাজারে মাছের মেলা: বিশাল বাগাড় মাছ বিক্রি

মীরপুর বাজারে মাছের মেলা: বিশাল বাগাড় মাছ বিক্রি

 

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারে গত তিন বছর ধরে মাছের মেলার আয়োজন করা হয়।  মেলায় একটি বাগাড় মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ৪০ কেজি ওজনের বাগাড়মাছটি দেখতে রোববার দিনভর ছিল মেলায় আসা লোকজনের ভিড়। সন্ধ্যা সাড়ে সাতটায় মাছটি কিনে নেন এক ব্যক্তি । তিনি উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা। তাঁর নাম সৈয়দ তালহা আলম।
এলাকাবাসী ও মাছের মেলার আয়োজক কমিটির লোকজন জানান, গত তিন বছর ধরে মীরপুর বাজারে মাছের মেলার আয়োজন করা হয়।এতে সিলেটের বিভিন্ন অঞ্চলের মাছ ব্যবসায়ীরা মাছ নিয়ে বিক্রির জন্য উপস্থিত হন।আর বড় বড় মাছ কিনতে ভিড় করেন শৌখিন ক্রেতারা।
মৌলভীবাজারের শেরপুর এলাকার মাছ বিক্রেতা আলম মিয়া বলেন, সকাল থেকে মাছ নিয়ে মেলায় এসেছিলাম।কাঙ্ক্ষিত দাম না পেয়ে সন্ধ্যার পর ৫০ হাজার টাকায় বিক্রি করে দেই।তিনি বলেন, মাছের দাম দেড় লাখ টাকা চেয়েছিলাম।তার দাবি মাছের ওজন ৪০ কেজি।

মেলা আয়োজক কমিটির একজন মীরপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, মীরপুর বাজারটি একটি প্রাচীন বাজার। জগন্নাথপুর-সিলেট সড়কের পাশে অবস্হিত এ বাজার । এক সময় এ এলাকা মাছের জন্য বিখ্যাত ছিল। কালের বিবর্তনে এখন আর দেশী ও বড় মাছ পাওয়া যায় না। তাই আমরা এলকাবাসীর দাবির প্রেক্ষিতে এক দিনের জন্য মাছের মেলার আয়োজন করে থাকি। এবার মেলা জমে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com