মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক টাকা ঘুসের প্রমাণ দিতে পারলে চাকরি ছেড়ে দেব: ডিসি সারওয়ার উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ বিতরন জগন্নাথপুরে আচরন বিধি পালন ও নির্বাচন সুষ্ঠু করতে অবহিতকরণ সভা    খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে জগন্নাথপুর  যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল  স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সূচনা পর্বের উদ্ধোধন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়; তারেক রহমান রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবক হারালো: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে নদীতে ঝাপ দেওয়া নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

জগন্নাথপুরে জুয়ার আসর থেকে নদীতে ঝাপ দেওয়া নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর  লঞ্চঘাটে জুয়া খেলার আসর থেকে ৪ জন জুয়ারি নদীতে ঝাপ দিয়ে এখজন নিখোঁজ হওয়ার ৩দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার বেলা ১১টার দিকে  সেই বৃদ্ধের লাশ নদী  থেকে ভাসমান অবস্থায়  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে  প্রেরন করা হয়েছে।
জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে রাণীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে পুলিশের একটি দল যাওয়ার পথে  পুলিশের উপস্হিতি টের পেয়ে রানীগঞ্জ কুশিয়ারা নদীর পুরাতন জেটির জুয়ার আসর থেকে তাজ উদ্দিন (৬৭) ৪ ব্যক্তি নদীতে ঝাপ দিলে ৩জন পাড়ে উঠলে ও বৃদ্ধ তাজ উদ্দিন  নিখোঁজ হন। নিখোঁজের ৩ দিন পর ২১ জানুয়ারি সকাল ১১ ঘটিকার সময়  কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় তাজ উদ্দিনের লাশ পাওয়া যায়।
পুলিশ,স্থানীয়রা জানায়, রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে  জুয়া খেলায় ছিল এসময় পুলিশ বাগময়না গ্রামে একটি মামলার মদন্তে যাওয়ার পথে
পুলিশকে দেখে ভয়ে জুয়ার আসর থেকে জুয়ারিরা নদীতে ঝাপ দেয় এসময় সাতার খেটে ৩জন পারে উঠলেও তাজ উদ্দিন নামের এখজন নিখোঁজ হয়।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান যুগান্তর কে বলেন পুলিশকে দেখে
জুয়ার আসর থেকে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে ৩জন সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৭) উঠতে পারেননি।
ঘটনাস্থলে পুলিশ,এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারে কাজ চালিয়ে যান।
অবশেষ তিনদিন পর কুশিয়ারা নদীতে  তাজ উদ্দিনের লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com