শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে বিপুল পরিমান মদ উদ্ধার : ১জন আটক!

জগন্নাথপুরে বিপুল পরিমান মদ উদ্ধার : ১জন আটক!

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহি বাসে করে মাদকের চালান পাচারকালে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার আটককৃত ব্যাক্তি কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকা থেকে পুলিশ ওই মাদক চালান আটক করে।

পুলিশ জানায়, সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা কর্নফুলি এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাস পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক (আব্দুস সামাদ আজাদ সড়ক) হয়ে ঢাকার উদ্যেশে যাত্রা করে। ওই বাসে মাদক পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ হবিবনগর এলাকায় বাসটি আটক করে তল্লাশি করে ৪৪ বোতল হুইসকি ও ১০ বোতল ভদকাসহ মোট ৫৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় অভিযোগে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে ফুল মিয়া (৩৭) নামের একজনকে আটক করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা মাদক চালানটি আটক করেছি। মাদক পাচারকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব বিদেশী মদের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পুলিশ মূল হোতাকে ধরতে অভিযানে আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com